1. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@bhashatv.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ঈদে শ্রমজীবী মানুষের পাশে থাকার আহ্বান মোঃ সুমন পালোয়ানের

Reporter Name
  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৭ পাঠ করা হয়েছে

গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সুমন পালোয়ান পবিত্র ঈদ উল আযহা কে সামনে রেখে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ভাষাটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজীপুর জেলার অসংখ্য শ্রমিক ঈদের সময় পরিবার-পরিজনের কাছে ফিরতে দীর্ঘ ভোগান্তির শিকার হন। অনেকেই আর্থিক সংকট ও যাতায়াত সমস্যার মধ্য দিয়ে ঘরমুখো হন।

তিনি গাজীপুর মহানগর যুবদলের সকল সহকর্মী ভাই-বোনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যার যার এলাকায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের নিরাপদে বাড়ি ফেরাসহ প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানো জরুরি।”

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে তিনি গাজীপুর মহানগরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © bhashatv.com
Design By Raytahost