1. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@bhashatv.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলার অভিযান, দেড় লাখ টাকা জরিমানা।

Reporter Name
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ পাঠ করা হয়েছে

বগুড়ায় “গ্রীন এগ্রো ফুড এন্ড বেভারেজ” কারখানায় মোবাইল কোর্ট! নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা।

বগুড়া জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনায় ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার দুপুর ১২.০০ টা থেকে দুপুর ০২.০০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া’র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদ এঁর নেতৃত্বে “গ্রীন এগ্রো ফুড এন্ড বেভারেজ” কারখানা, সুলতানগঞ্জ পাড়া, বগুড়া সদর, বগুড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি করতে দেখা যায় গুনগত মান যাচাই সনদহীন রাসায়নিক ফ্লেভার খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক “হাইড্রোজ” মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ব্যবহার করে বিস্কুট তৈরি, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক রং ও ফ্লেভার ব্যবহার, প্রস্তুতকৃত খাদ্যের ব্যাচ নম্বর উল্লেখ করছে না মর্মে প্রতীয়মান হয়।

এ ছাড়াও খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত রাসায়নিক সম্পর্কে মোড়কে মিথ্যা তথ্য ঘোষণা, খাদ্যকর্মীগণ যাথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করছে না মর্মেও প্রতীয়মান হয়।

এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট এ নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ৪২ ধারা লঙ্ঘন জনিত অপরাধে প্রতিষ্ঠানটিকে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয় এবং উপর্যুক্ত বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় কর্তৃক ব্যাখ্যা তলব করা হয়।

অভিযানে মো. রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া, মো. সাখাওয়াত হোসেন, দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক বগুড়া সদরসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।

এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।

অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
  • All rights reserved © bhashatv.com
Design By Raytahost