
ভাষাটিভি নিউজ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন পেয়েছে বিকাশ, রবি ও আরও তিনটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পাঁচটি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাথমিক অনুমোদন পাওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো—ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, বিকাশ ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক, বুস্ট ডিজিটাল ব্যাংক এবং কড়ি ডিজিটাল ব্যাংক।
এর আগে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ১৩টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। যাচাই-বাছাইয়ের পর আটটি প্রতিষ্ঠানকে যোগ্য বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠানকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মূল্যায়নে উদ্যোক্তাদের অভিজ্ঞতা, মূলধন, প্রযুক্তিগত অবকাঠামো, সাইবার নিরাপত্তা এবং নিয়ন্ত্রক শর্ত পূরণের বিষয়গুলো বিবেচনা করা হয়েছে।
তথ্য সরবরাহকারী নিউজ এজেন্সি ভাষাটিভি
সত্য প্রতিদিন | www.Bhashatv.com
Leave a Reply