1. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@bhashatv.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

টঙ্গী হাসপাতালে সাবেক ঢাবি হল জিএসের মৃত্যু, অসুস্থ অবস্থায় রেখে গিয়েছিল দুই ব্যক্তি

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ পাঠ করা হয়েছে

ভাষাটিভি নিউজ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দীন হলের সাবেক জিএস ও হাতিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মনির উদ্দিনের (৬৫) মৃত্যু হয়েছে।
জানা গেছে, বুধবার বিকেলে অজ্ঞাতনামা দুই ব্যক্তি অসুস্থ অবস্থায় মনির উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়। ওই দুই ব্যক্তি পরে হাসপাতাল থেকে চলে যায়।
হাসপাতালে থাকা একটি ব্যাংক জমা স্লিপের সূত্র ধরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। স্লিপটিতে হাতিয়া অটো রাইস মিলের হিসাবে দেড় লাখ টাকা জমা দেওয়ার তথ্য পাওয়া যায়।
মনির উদ্দিন ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দীন হলের জাসদ প্যানেল থেকে জিএস নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৮৮ সাল থেকে হাতিয়ার হরণী চানন্দী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হন।
পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে হাসপাতালে তাকে অসুস্থ অবস্থায় কারা রেখে গিয়েছিল, সে বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে প্রশ্ন তৈরি হয়েছে।
ভাষাটিভি | সত্য প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
  • All rights reserved © bhashatv.com
Design By Raytahost