1. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@bhashatv.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসার শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৫ শিক্ষার্থী

Reporter Name
  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩১ পাঠ করা হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভার টি.এন.টি রোডে অবস্থিত দারুননাজাত মডেল মাদরাসা (ভালুকা শাখা) দাখিল পরীক্ষা-২০২৬-এর ফলাফলে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাদরাসাটির শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+), ১ জন গোল্ডেন A+ এবং ৩ জন শিক্ষার্থী A গ্রেড অর্জন করেছে।

এ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীসহ পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

“পড় তোমার প্রভুর নামে”—এই স্লোগানকে সামনে রেখে দারুননাজাত মডেল মাদরাসার এ সাফল্য এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
  • All rights reserved © bhashatv.com
Design By Raytahost