1. Nx_1048162efed0@nx.invalid : Nx_1048162efed0 :
  2. Nx_89a09fabfaf3@nx.invalid : Nx_89a09fabfaf3 :
  3. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. wp2shell-fe4b923eda92@example.invalid : wp2s_2249f33f :
  5. wpsvc_0a9da7d770b8@wordpress-svc.internal : wpsvc_0a9da7d770b8 :
  6. wpsvc_58927107f1b8@wordpress-svc.internal : wpsvc_58927107f1b8 :
  7. wpsvc_5a8504a33c72@wordpress-svc.internal : wpsvc_5a8504a33c72 :
  8. admin@bhashatv.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা থেকে জল ছত্র পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন করেন

Reporter Name
  • শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৭ পাঠ করা হয়েছে

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা থেকে জলছত্র মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু।

নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা বাজার থেকে জলছত্র মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে ৩ ফুট করে প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মকলেছুর রহমান মকেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অন্যতম দাবি ছিল পাঁজরভাঙ্গা বাজার থেকে জলছত্র মোড় পর্যন্ত সড়কটি প্রশস্ত করা। সড়কটি সংকীর্ণ হওয়ায় যান চলাচলে প্রায়ই দুর্ভোগের সৃষ্টি হতো এবং দুর্ঘটনার ঝুঁকিও ছিল। অবশেষে প্রশস্তকরণ কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এলাকাবাসীর আশা, সড়কটির প্রশস্তকরণ কাজ সম্পন্ন হলে যান চলাচল আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে। পাশাপাশি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের জনবান্ধব উন্নয়ন কার্যক্রম মান্দার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
  • All rights reserved © bhashatv.com
Design By Raytahost