1. Nx_1048162efed0@nx.invalid : Nx_1048162efed0 :
  2. Nx_89a09fabfaf3@nx.invalid : Nx_89a09fabfaf3 :
  3. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. wp2shell-fe4b923eda92@example.invalid : wp2s_2249f33f :
  5. wpsvc_0a9da7d770b8@wordpress-svc.internal : wpsvc_0a9da7d770b8 :
  6. wpsvc_58927107f1b8@wordpress-svc.internal : wpsvc_58927107f1b8 :
  7. wpsvc_5a8504a33c72@wordpress-svc.internal : wpsvc_5a8504a33c72 :
  8. admin@bhashatv.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা: স্বামী আটক

Reporter Name
  • বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬ পাঠ করা হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার মতো এক ভয়াবহ ও নৃশংস ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মনিরা বেগম (২২) ওমরপুর গ্রামের মোহাম্মদ মাসুদ হোসেনের কন্যা এবং অভিযুক্ত স্বামী মোঃ ফরহাদ হোসেন পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ফরহাদ হোসেন ধারালো ছুরি দিয়ে স্ত্রী মনিরাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় তাকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক ফরহাদ পালানোর চেষ্টা করলে হাসপাতালে কর্মরত আনসার বাহিনীর সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনকে হারিয়ে নিহত মনিরার স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বজনদের হৃদয়বিদারক কান্নায় উপস্থিত সবার চোখ ভিজে ওঠে।

ঘটনার পরপরই পত্নীতলা সার্কেলের এএসপি শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © bhashatv.com
Design By Raytahost