1. Nx_1048162efed0@nx.invalid : Nx_1048162efed0 :
  2. Nx_89a09fabfaf3@nx.invalid : Nx_89a09fabfaf3 :
  3. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. wp2shell-fe4b923eda92@example.invalid : wp2s_2249f33f :
  5. wpsvc_0a9da7d770b8@wordpress-svc.internal : wpsvc_0a9da7d770b8 :
  6. wpsvc_58927107f1b8@wordpress-svc.internal : wpsvc_58927107f1b8 :
  7. wpsvc_5a8504a33c72@wordpress-svc.internal : wpsvc_5a8504a33c72 :
  8. admin@bhashatv.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা‌।

Reporter Name
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৩ পাঠ করা হয়েছে

ভাষাটিভি ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসক মো. শওকত হোসেন সরকার এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। এর বিপরীতে মোট ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৮৪ লাখ টাকা। সম্ভাব্য সমাপনী স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৬২১ কোটি ৫১ লাখ টাকা।

বাজেটে রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৪ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ খাত থেকে ৯০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, উন্নয়ন সরকারি অনুদান থেকে ১ হাজার ৪০০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও জিওপি ভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ৫০১ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ব্যয়ের মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৮৪১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৯০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩১ কোটি ৯৫ লাখ টাকা, উন্নয়ন রাজস্ব (নিজস্ব রাজস্ব প্রকল্প) খাতে ২৬২ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও জিওপি ভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর সহযোগিতায় গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাজেটের সফল বাস্তবায়নে নগরবাসী, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে গাজীপুর সিটি করপোরেশনের মোট আয় ছিল ৩ হাজার ৬৩৬ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ছিল ১ হাজার ২০৫ কোটি ৮০ লাখ ৪ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © bhashatv.com
Design By Raytahost