1. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@bhashatv.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

কবি শেখ সামসুল হক স্মৃতি পদক পেলেন কবি ও সাংবাদিক সুফি মোহাম্মদ আহসান হাবীব।

আনিসুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
  • শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৮৭ পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ অনুপ্রাস জাতীয় কবি সংগঠন এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও ‘কবি শেখ সামসুল হক স্মৃতি পদক’-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট কবি, গীতিকার, সাবেক নটিক্যাল মেরিন ইঞ্জিনিয়ার ও গণমাধ্যম ব্যক্তিত্ব সুফি মোহাম্মদ আহসান হাবীব। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত বেসরকারি সংবাদ সংস্থা ‘দুরন্ত সত্যের সন্ধানে (দুসস)’-এর প্রতিষ্ঠাতা, ম্যানেজিং ডিরেক্টর, সম্পাদক ও প্রকাশক এবং সংবাদ সংস্থা বিএনএ-এর সম্পাদক।

​শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিতীয় তলার কনফারেন্স লাউঞ্জে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​দেশ ও বিদেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, গীতিকার ও সুরকারগণের প্রাণবন্ত উপস্থিতিতে সুফি মোহাম্মদ আহসান হাবীবের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নিরঞ্জন অধিকারী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের সভাপতি কবি সামসুন্নাহার ফারুক এবং সংগঠনের প্রেসিডিয়াম সদস্য কবি আতাউল ইসলাম সবুজ ও বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানটি সাবলীল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন অনুপ্রাস জাতীয় কবি সংগঠন এর মহাসচিব কবি রিনা তালুকদার।

আয়োজনে অনুপ্রাস জাতীয় কবি সংগঠন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের বরেণ্য অতিথিগণ অংশ নেন।

সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতিস্বরূপ সুফি মোহাম্মদ আহসান হাবীব এর এই সম্মাননা পদক প্রাপ্তিতে উপস্থিত গুণীজনরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
  • All rights reserved © bhashatv.com
Design By Raytahost