
গাজীপুর জেলা আইনজীবি সমিতির সদস্য- আলোচিত আইনজীবী অ্যাডভোকেট নূরনবী সরদার ‘IJA’-র আইন ও মানবাধিকার সম্পাদক নির্বাচিত।
নিজস্ব প্রতিবেদক, ভাষাটিভি :
প্রকাশের তারিখ: ১২ অক্টোবর, ২০২৪
গাজীপুর: গাজীপুর জেলা আইনজীবি সমিতির অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত আইনজীবী অ্যাডভোকেট মোঃ নূর নবী সরদার আন্তর্জাতিক মানের সাংবাদিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল জার্নালিস্টস অ্যালায়েন্স’ (International Journalists Alliance – IJA)-এর ‘আইন ও মানবাধিকার সম্পাদক’ (Secretary for Law and Human Rights) হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষা, বাকস্বাধীনতা সুসংহত করা এবং বিশ্বব্যাপী সাংবাদিকদের মানবাধিকার সুরক্ষায় নিবেদিত এই আন্তর্জাতিক সংস্থায় তাঁর অন্তর্ভুক্তিতে গাজীপুরের আইন ও সাংবাদিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।
অ্যাডভোকেট মোঃ নূর নবী সরদার দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে গাজীপুর জেলা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
নবগঠিত দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে অ্যাডভোকেট মোঃ নূর নবী সরদার বলেন, “সাংবাদিকতা ও আইন—উভয় ক্ষেত্রই সমাজের আয়না হিসেবে কাজ করে। ইন্টারন্যাশনাল জার্নালিস্টস অ্যালায়েন্স (IJA)-এর মতো আন্তর্জাতিক সংস্থায় আমাকে আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব দেওয়ায় পরিচালনা পর্ষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্বজুড়ে সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষা ও সুশাসনের পক্ষে আমি আমার সর্বোচ্চ বিলিয়ে দেব।”
এদিকে অ্যাডভোকেট নূর নবী সরদার IJA-র আইন ও মানবাধিকার সম্পাদক নির্বাচিত হওয়ায় গাজীপুর জেলা আইনজীবী সমিতি, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সুধীমহল আশা প্রকাশ করছেন, তাঁর এই আন্তর্জাতিক পথচলা দেশের আইন অঙ্গন ও সাংবাদিকতার মান উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করবে।
Leave a Reply