1. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@bhashatv.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

তিতাসে প্রায় দেরকোটি টাকা নিয়ে মসজিদের ইমাম উধাও; ভুক্তভোগীদের মানববন্ধন।

Reporter Name
  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ পাঠ করা হয়েছে

ভাষা টিভি ডেস্কঃ কুমিল্লার তিতাস উপজেলায় মসজিদের এক ইমামের বিরুদ্ধে প্রায় দের কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামে। জানা যায় মাছিমপুর গ্রামের মধ্যপাড়ার মসজিদে গত দুই বছর যাবৎ সে ইমামতি করে আসছেন। এই ফাঁকে বিভিন্ন মানুষের কাছ থেকে সে টাকা ধার করে এবং একসপ্তাহ/১০দিন পরে ফিরিয়ে দিতেন। যদি দশ হাজার টাকা নিতো তবে বারো হাজার টাকা ফিরিয়ে দিতেন। তাকে প্রশ্ন করলে বলতেন আমি বিদেশি মুদ্রা কেনা বেঁচা করি, যেহেতু আপনার টাকায় ব্যবসা করেছি তাহলে লাভের একটা অংশ আপনিও পাওনা তাই আপনাকে আপনার লভ্যাংশ বুঝিয়ে দিচ্ছি। প্রথম প্রথম অনেকে প্রশ্ন করলেও পরে আর কেউ এ ব্যাপারে প্রশ্ন তোলেনি। কিছু দিন পরে লোকজনকে সে জানায় বৈদেশিক মুদ্রা ছাড়াও তার আরও একটি ব্যবসা আছে, জমি কেনা বেঁচা।

তাই অনেকে অল্প দামে সুবিধাজনক ভালো জমি কেনার আশায় তার নিকট টাকা দেন। এভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় দের কোটি টাকা নিয়ে পালিয়ে যায়।

গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২৬ইং শনিবার ভুক্তভোগী লোকজন আসর নামাজের পর একটি মানব বন্ধন করেন। মানববন্ধনে তারা জানান যে বিভিন্ন মানুষের কাছ থেকে বিশেষ করে প্রবাসী পরিবার গুলোর কাছ থেকে প্রায় দের কোটি টাকা নিয়ে সে পালিয়ে গিয়েছে।

পলাতক প্রতারকের নাম: ইব্রাহীম মাওলানা ইব্রাহীম, পিতার নাম: কালু মিয়া, মাতা: নাসিমা স্ত্রী: তানিয়া আক্তার, গ্রাম: পূর্ব সন্মান্দি, পোস্ট: সন্মান্দি, থানা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ।

খোঁজ নিয়ে জানা যায়- সে পূর্বে যেখানে ছিল সেখানেও প্রতারণা করে পালিয়ে যায়। পরবর্তীতে মামলা করে তাকে গ্রেফতার করা হলেও আইনের ফাঁক গলিয়ে সে জামিনে ছুটে আসে এবং মাছিমপুর এসে খোলস পাল্টে একই কাজ (প্রতারণা) করে।

তখন মানুষকে বলেছিলেন ওমরা হজ্ব ভিসার কাজ করেন আর এখন বলেছিল মানি এক্সচেঞ্জ ও জমি ক্রয়-বিক্রয়ের কাজ করেন। ধান্দা ভিন্ন হলেও প্রতারণা একই।

ছবিতে তার বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন, জেলখানায় ওঠানো ছবি এবং ওমরাহ হজ্ব ভিসা প্রসেসিং অফিসে ওঠানো ছবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
  • All rights reserved © bhashatv.com
Design By Raytahost