1. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@bhashatv.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

গাজীপুরে রাষ্ট্রীয় ভাষা ব্যবস্থাপনায় জাতীয় ভাষানীতির গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭৪ পাঠ করা হয়েছে

গাজীপুর প্রতিনিধি: ভাষা নীতি ও ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষজ্ঞদের মতামত ও অভিজ্ঞতা আদান-প্রদানের লক্ষ্যে ‘রাষ্ট্রীয় ভাষা ব্যবস্থাপনায় জাতীয় ভাষানীতির গুরুত্ব’ শীর্ষক এক সেমিনার গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট, ২০২৬) বিকেল ৪টায় জাতীয় ভাষা পরিষদের উদ্যোগে গাজীপুর মিডিয়া সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জাতীয় ভাষা পরিষদের সিনিয়র সহ-সভাপতি শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় ভাষা পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আতিকুল ইসলাম।

জাতীয় ভাষা পরিষদের মহাসচিব সুফি মোহাম্মদ আহসান হাবীব এর সঞ্চালনায় সেমিনার উদ্বোধন করেন ৭১-এর গেরিলা বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় ভাষা পরিষদের উপদেষ্টা আবুল হোসেন। প্রবন্ধ পাঠ করেন জাতীয় ভাষা পরিষদের যুগ্ম মহাসচিব শাহ্ জামাল।

সেমিনারে রাষ্ট্রীয় পর্যায়ে ভাষার সুষ্ঠু ব্যবস্থাপনা, বাংলা ভাষার যথাযথ ব্যবহার এবং জাতীয় ভাষানীতির প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ট্রাফিক উত্তর) মো. শহিদ আলম, ভাষাসৈনিক মরহুম মোবারক হোসেনের পুত্র ও জাতীয় ভাষা পরিষদের উপদেষ্টা রাষ্ট্রচিন্তক মোজাম্মেল হোসেন মোহন, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন এবং গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

আলোচক হিসেবে ছিলেন ভাষা শহিদ কলেজের অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সংবাদ সংস্থা এনএনবি’র সম্পাদক জুলীয়াস চৌধুরী, টঙ্গী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, গাজীপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিষয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, গাজীপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিষয়ক সহযোগী অধ্যাপক আয়েশা আক্তার, ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের বিভাগীয় প্রধান জাহিদুল ইসলাম জাহিদ, পূবাইল আদর্শ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবুল হোসেন, কোনাবাড়ি ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ক প্রভাষক মো. মনিরুজ্জামান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা (লাইসেন্স) (চ: দা:) গোলাম মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন খাজা নাসির উদ্দিন, সৈয়দ মো. সেলিম, মাছুম বিল্লাহ সুমন, মো. মিজানুর রহমান, মো. মাহবুব রহমান ও মো. শামীম মিয়া।

অনুষ্ঠান ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন মো. আব্দুল্লাহ আল মামুন, মো. ওমর ফারুক, মো. মানিক, মো. বেলাল হোসেন, মো. আনাছ, মোহাম্মদ জয়, মো. ওবায়দুল হোসেন, মো. এরশাদ আলী, ও মো. বাবুল রাজ।

আয়োজকদের প্রত্যাশা, সেমিনারের মাধ্যমে রাষ্ট্রীয় ভাষা ব্যবস্থাপনায় একটি সুসংগঠিত জাতীয় ভাষানীতির প্রয়োজনীয়তা নিয়ে জনসচেতনতা তৈরি হবে এবং বাংলা ভাষার মর্যাদা ও কার্যকর ব্যবহারে নতুন করে আলোচনা জোরদার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
  • All rights reserved © bhashatv.com
Design By Raytahost