
নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের আমবাগ পর্বপাড়া পাঁচতলা সংলগ্ন বাসের উদ্দিন মার্কেটে খোলা সয়াবিন তেল বাজারজাতের অভিযোগে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
অভিযোগ রয়েছে, ময়লা-আবর্জনাযুক্ত ও অপরিচ্ছন্ন তেল সংগ্রহ করে তা ‘নিউ মদিনা’ নামে বাজারজাত করা হচ্ছিল। এসব তেল মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিষয়টি ভাষাটিভির অনুসন্ধানী টিমের নজরে আসার পর তথ্য সংগ্রহ ও অনুসন্ধান করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলে আজ বিকেলে ওই স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তেল বাজারজাতের স্থাপনাটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভাষাটিভির অনুসন্ধানের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের জন্য সম্ভাব্য ক্ষতিকর এই তেল বাজারজাতের কার্যক্রম প্রতিহত করা হয়েছে।
Leave a Reply