1. Nx_1048162efed0@nx.invalid : Nx_1048162efed0 :
  2. Nx_89a09fabfaf3@nx.invalid : Nx_89a09fabfaf3 :
  3. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. wp2shell-fe4b923eda92@example.invalid : wp2s_2249f33f :
  5. wpsvc_0a9da7d770b8@wordpress-svc.internal : wpsvc_0a9da7d770b8 :
  6. wpsvc_58927107f1b8@wordpress-svc.internal : wpsvc_58927107f1b8 :
  7. wpsvc_5a8504a33c72@wordpress-svc.internal : wpsvc_5a8504a33c72 :
  8. admin@bhashatv.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

বিমানবন্দর থানা এলাকা হতে ৮০৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১

Reporter Name
  • রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪ পাঠ করা হয়েছে

ভাষা টিভি ডেস্ক: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ০৩ আগস্ট ২০২৬ তারিখ রাত্র অনুমান ২৩.২০ ঘটিকায় র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অজ্ঞাতনামা একজন মাদক ব্যবসায়ী ঢাকার বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেল স্টেশনের উত্তর পাশে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি সঙ্গীয় অফিসার ফোর্স এবং টহল টিমসহ ঘটনার সত্যতা যাচাইয়ের নিমিত্তে ০৩/০৮/২০২৬ তারিখ রাত্র অনুমান ২৩.৪৫ ঘটিকায় ডিএমপি ঢাকার বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেল স্টেশনের উত্তর পাশে পুরাতন এনা বাস কাউন্টারের সামনের পাকা রাস্তার উপর পৌঁছালে র‌্যাবের উপস্থিতি দেখতে পেয়ে অজ্ঞাতনামা একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার নাম মোঃ হাসান ওমর আব্বাস (৩৭),সাং-বৈরাতী গুয়াগ্রাম প্রধান পাড়া, পোঃ-পাঁচপীর, থানা-বোদা, জেলা-পঞ্চগড়‘ বলিয়া জানায় এবং তার নিকট অবৈধ মাদকদ্রব্য ইয়াবা আছে বলে স্বীকার করে। তখন আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ০৫ টি নীল রংয়ের প্যাকেটে ৮০৩ পিস মাদকদ্রব্য ইয়াবা এবং মাদক ব্যবসায় যোগাযোগের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
  • All rights reserved © bhashatv.com
Design By Raytahost