1. Nx_1048162efed0@nx.invalid : Nx_1048162efed0 :
  2. Nx_89a09fabfaf3@nx.invalid : Nx_89a09fabfaf3 :
  3. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. wp2shell-fe4b923eda92@example.invalid : wp2s_2249f33f :
  5. wpsvc_0a9da7d770b8@wordpress-svc.internal : wpsvc_0a9da7d770b8 :
  6. wpsvc_58927107f1b8@wordpress-svc.internal : wpsvc_58927107f1b8 :
  7. wpsvc_5a8504a33c72@wordpress-svc.internal : wpsvc_5a8504a33c72 :
  8. admin@bhashatv.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

ভালুকায় পরিত্যক্ত পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name
  • রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫ পাঠ করা হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আজ সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান কেন্দ্রীয় জামে মসজিদের পেছনের পরিত্যক্ত পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার এসআই মো. মোশাররফ হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় হাবিল নামে এক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
  • All rights reserved © bhashatv.com
Design By Raytahost