1. Nx_1048162efed0@nx.invalid : Nx_1048162efed0 :
  2. Nx_89a09fabfaf3@nx.invalid : Nx_89a09fabfaf3 :
  3. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. wp2shell-fe4b923eda92@example.invalid : wp2s_2249f33f :
  5. wpsvc_0a9da7d770b8@wordpress-svc.internal : wpsvc_0a9da7d770b8 :
  6. wpsvc_58927107f1b8@wordpress-svc.internal : wpsvc_58927107f1b8 :
  7. wpsvc_5a8504a33c72@wordpress-svc.internal : wpsvc_5a8504a33c72 :
  8. admin@bhashatv.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশপ্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৮ পাঠ করা হয়েছে

ভাষা টিভি ডেস্ক: ০৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মহোদয়ের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশের মাইগ্রেশন অ্যাটাশে জনাব Giuseppe Di Giovanni-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে অবৈধ অভিবাসন (Illegal Migration) প্রতিরোধ ও দমন, এ-সংক্রান্ত অপরাধের তদন্তে পারস্পরিক সহযোগিতা, তথ্য-উপাত্ত ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়াও মানবপাচার ও অবৈধ অভিবাসন-সংশ্লিষ্ট সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় উভয় সংস্থার মধ্যে পারস্পরিক আইনি সহায়তা, সমন্বয় এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
  • All rights reserved © bhashatv.com
Design By Raytahost