1. Nx_1048162efed0@nx.invalid : Nx_1048162efed0 :
  2. Nx_89a09fabfaf3@nx.invalid : Nx_89a09fabfaf3 :
  3. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. wp2shell-fe4b923eda92@example.invalid : wp2s_2249f33f :
  5. wpsvc_0a9da7d770b8@wordpress-svc.internal : wpsvc_0a9da7d770b8 :
  6. wpsvc_58927107f1b8@wordpress-svc.internal : wpsvc_58927107f1b8 :
  7. wpsvc_5a8504a33c72@wordpress-svc.internal : wpsvc_5a8504a33c72 :
  8. admin@bhashatv.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name
  • বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬ পাঠ করা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মান্দায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপকরণ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে ২৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৭টা ৫০ মিনিটে উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ ঋষিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারশোঁ ঋষিপাড়া গ্রামের স্বপন ঋষি (৩৫), পিতা—দুলাল ঋষির বসতবাড়ির পূর্ব পাশের বারান্দা সংলগ্ন মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপকরণ) উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় স্বপন ঋষিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © bhashatv.com
Design By Raytahost