1. online@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@bhashatv.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

জার্মানির হতাশাজনক বিদায়ের পর সরে দাঁড়ালেন কোচ জুলিয়ান নাগেলসমান।

Reporter Name
  • শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৫ পাঠ করা হয়েছে

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে জার্মানির হতাশাজনক বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাড়িয়েছেন জুলিয়ান নাগেলসমান। জার্মান সংবাদমাধ্যম বিল্ড ও স্কাই জার্মানির প্রতিবেদনের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতা থাকলেও টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে যায় তারা। এই পরাজয়ের পর বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে ডিএফবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন ৩৮ বছর বয়সী নাগেলসমান। ওই বৈঠকের পরই তিনি পদত্যাগে সম্মত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নাগেলসমানের সঙ্গে ডিএফবির চুক্তির মেয়াদ ছিল ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। তবে আগাম দায়িত্ব ছাড়ার বিনিময়ে তিনি প্রায় ৭০ লাখ ইউরো ক্ষতিপূরণ (সেভারেন্স প্যাকেজ) পেতে পারেন বলে জানা গেছে।

নাগেলসমানের বিদায়ের ফলে জার্মানির নতুন কোচ হিসেবে সাবেক লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের নাম সবচেয়ে জোরালোভাবে আলোচনায় এসেছে। বর্তমানে তিনি রেড বুল গ্রুপের গ্লোবাল হেড অব সকার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ এলে চুক্তি থেকে বেরিয়ে আসার বিশেষ শর্ত (রিলিজ ক্লজ) তার চুক্তিতে রয়েছে।

২০২৩ সালে জার্মানির দায়িত্ব নেওয়া নাগেলসমানের অধীনে দলটি শুরুতে আশাব্যঞ্জক পারফরম্যান্স দেখালেও বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০১৮ ও ২০২২ সালের পর টানা তৃতীয় বিশ্বকাপেও হতাশাজনক ফল করল জার্মানি। এবারের আসরে রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © bhashatv.com
Design By Raytahost