1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আমরা নিয়ম মেনেই গেজেট প্রকাশ করেছি। -ইসি আনোয়ারুল ইসলাম সরকার - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

আমরা নিয়ম মেনেই গেজেট প্রকাশ করেছি। -ইসি আনোয়ারুল ইসলাম সরকার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

তড়িঘড়ি করে নয় নিয়ম মেনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রাপ্ত ফলের ভিত্তিতে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘দেশের সর্বস্তরের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে। একটা ভালো নির্বাচন আমরা দিতে পেরেছি। তড়িঘড়ি গেজেট প্রকাশ করেছে ইসি এটা প্রশ্নই উঠে না। আমরা নিয়ম মেনেই গেজেট প্রকাশ করেছি। অত্যন্ত দক্ষতার সঙ্গে অল্প সময়ের মধ্যে আমরা ফল প্রকাশ করতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘ভোট গণনা ও ফল প্রকাশের পর থেকে ৩ দিনের মধ্যে যদি স্পিকার শপথ না পড়ান সেক্ষেত্রে সিইসি শপথ পড়াবেন। কবে কখন শপথ অনুষ্ঠিত হবে এটা এখনো আমরা অফিশিয়ালি অবগত না।’

তিনি জানান, ‘শেরপুর-৩ আসনের নির্বাচনের ব্যাপারে এখনো কমিশন সিদ্ধান্ত নেয়নি। কমিশন সিদ্ধান্ত নিলে জানানো হবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost