1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারহানা চৌধুরী বেবী। - bhashatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারহানা চৌধুরী বেবী।

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারহানা চৌধুরী বেবী।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় এই নেত্রী সংরক্ষিত আসনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন।

পারিবারিকভাবে তিনি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। তিনি ভালুকা আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আমানউল্লাহ চৌধুরীর কন্যা। তার পিতার রাজনৈতিক আদর্শ ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতায় তিনি জনগণের সেবা করতে চান বলে জানিয়েছেন। মাতা হলেন মরহুমা রাহিজা খানম ঝুনু (২১শে পদকপ্রাপ্ত) সিনিয়র সহ সভাপতি জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দাদা ছিলেন মরহুম আফতাব উদ্দিন চৌধুরী চাঁন মিয়া জমিদার। আধুনিক ভালুকার রূপকার। সাবেক এম,এন,এ পাকিস্তান জাতীয় পরিষদ,

সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদ। ফারহানা চৌধুরী বেবী মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছেন। সংশ্লিষ্ট মহলে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost