নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৪ গাজীপুর–১ ও ১৯৫ গাজীপুর–২ সংসদীয় আসনের গণফ্রন্ট মনোনিত প্রার্থী আতিকুল ইসলাম আজ আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রতীক মাছ মার্কা গ্রহণ করেছেন।
গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে তিনি দলীয় এ প্রতীক গ্রহণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গণফ্রন্ট এর কেন্দ্রীয় সদস্য ও দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) এর ম্যানেজিং ডিরেক্টর, সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ আহসান হাবীব এবং সাংবাদিক মিজানুর রহমান।
আতিকুল ইসলাম প্রবাসী ও গাজীপুরবাসীর কাছে দোয়া কামনা করেন এবং জনগণের আস্থা ও ভালোবাসাকে সামনে রেখে দায়িত্বশীল রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আতিকুল ইসলাম বলেন, “আপনাদের দেওয়া মার্কা আমি গ্রহণ করলাম। ইনশা আল্লাহ জনগণের অধিকার প্রতিষ্ঠায় ন্যায় ও উন্নয়নের পথে গাজীপুর বাসীকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”
Leave a Reply