1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বাংলা ভাষা আন্দোলন পরিষদ এর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, সভাপতি আতিকুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ আহসান হাবীব। - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

বাংলা ভাষা আন্দোলন পরিষদ এর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, সভাপতি আতিকুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ আহসান হাবীব।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ২০১৭ সালে প্রতিষ্ঠিত বাংলা ভাষা আন্দোলন পরিষদ টানা ৮ বছর ধরে দেশের ভাষা সচেতনতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে আসছে। প্রতি দুই বছর অন্তর কমিটি পুনর্গঠনের ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর ২০২৫ তারিখে সংগঠনের কেন্দ্রীয় জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ২০২৬/২০২৭ দুই বছর মেয়াদি ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে‌।

নবঘোষিত কেন্দ্রীয় কমিটি (২০২৫–২০২৭)

১. আতিকুল ইসলাম – সভাপতি
লেখক, সাংবাদিক

২. শেখ নজরুল ইসলাম – সিনিয়র সহ-সভাপতি
লেখক, কবি, সাংবাদিক

৩. খাজা নাসির উদ্দীন – সহ-সভাপতি
রাষ্ট্র চিন্তক ও ব্যবসায়ী

৪. মোহাম্মদ আহসান হাবীব – মহাসচিব
সংগঠক ও সম্পাদক, দুরন্ত সত্যের সন্ধানে (দুসস)

৫. শাহ্ জামাল – যুগ্ম মহাসচিব
লেখক ও সাংবাদিক

৬. মোঃ মজিবুর রহমান (রানা গাজী) – সাংগঠনিক সচিব
সংগঠক

৭. মোঃ হাবিবুর রহমান অন্তর – সাংস্কৃতিক সচিব
চিত্রনায়ক ও প্রযোজক

৮. মোঃ নূরনবী সরদার – আইন ও নীতি সচিব
আইনজীবী

৯. মোঃ মাসুম বিল্লাহ সুমন – আন্তর্জাতিক সম্পর্ক সচিব
সাংবাদিক

১০. মোঃ মিজানুর রহমান – গণমাধ্যম সচিব
কন্ঠশিল্পী ও সাংবাদিক

১১. মোঃ মাহবুবুর রহমান – দপ্তর সচিব
লেখক ও সাংবাদিক

১২. মাহবুব রহমান – প্রকাশনা সচিব
লেখক

১৩. কবি মোঃ শামীম মিয়া – সদস্য
সামাজিক কর্মী

সংগঠনের মূল দাবি ও কর্মপরিকল্পনা

বাংলা ভাষা আন্দোলন পরিষদ শুধু কমিটি গঠনেই সীমাবদ্ধ নয়— ভাষার মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি জোরদারে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংগঠনের প্রধান দাবি সমূহ

২১ ফেব্রুয়ারি — “বাংলা ভাষা দিবস” ঘোষণা
রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষা দিবস পালন করে সকল স্তরে ভাষা সচেতনতা বৃদ্ধি করা।

জাতীয় ভাষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, শিক্ষাব্যবস্থা, প্রশাসন, প্রযুক্তি, গণমাধ্যম এবং সামাজিক ক্ষেত্রসহ দেশে বাংলা ভাষার সর্বাত্মক ব্যবহার নিশ্চিত করতে একটি কার্যকর জাতীয় ভাষানীতি প্রণয়ন।

সংগঠনটি এই দাবিগুলো বাস্তবায়নের জন্য নিয়মিত গবেষণা, সেমিনার, গণসচেতনতা কার্যক্রম ও মিডিয়া প্রচারণা চালিয়ে যাচ্ছে।

সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম বলেন— “বাংলা ভাষা শুধু আমাদের পরিচয় নয়, এটি আমাদের অস্তিত্ব। নতুন কমিটি ভাষার মর্যাদা রক্ষায় এবং গবেষণা ও প্রচারণায় আরও সাহসী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost