1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বাংলা ভাষার সুরক্ষা, বিকাশ ও সমৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভা - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

বাংলা ভাষার সুরক্ষা, বিকাশ ও সমৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলা ভাষার সুরক্ষা, বিকাশ ও সমৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভা ৫ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় ভাষা আন্দোলন পরিষদ এর আয়োজনে ভাষা আন্দোলন পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ সুলতান আতিক এর সভাপতিত্ব গাজীপুর সিটির শিববাড়িতে গাজীপুর মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি ডেইলি নিউজ ও এনএনবি’র সম্পাদক জুলিয়াস চৌধুরী।

প্রবন্ধ পাঠ করেন ভাষা আন্দোলন পরিষদ এর সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক /নিউ নেশনের সাংবাদিক ও লেখক মো. শাহ জামাল।

বাংলা ভাষার সুরক্ষা, বিকাশ ভাষানীতি
ও সমৃদ্ধির উপর মূল আলোচনায় মতবিনিময় করেন, গাজীপুর ভাষা শহিদ কলেজের সাবেক অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক।

অন্যান্য আলোচকদের মধ্যে মতবিনিময় প্রাকাশ করেন, গাজীপুর সরকারি মহিলা কলেজের বাঙলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, গাজীপুর সরকারি মহিলা কলেজের বাঙলা বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আখতার, ইনভেন্ট পাবলিকেশন এর প্রকাশক কবি শেখ নজরুল ইসলাম।

আমন্ব্যত্রিত অতিথিদের মধ্যে মতবিনিময় প্রাকাশ করেন ব্যাবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষক খাজা নাসির উদ্দীন, কাপাশিয়া প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল ইসলাম মাস্টার, কবি মাহবুবুর রহমান, এটিএনএমসি’র সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,
ডিএসএস নিউজ এজেন্সির সম্পাদক ও প্রকাশক নটিক্যাল মেরিন ইঞ্জিনিয়ার সুফি মোহাম্মদ আহসান হাবীব।

মতবিনিময় সভায় সভার সভাপতি শাহ সুলতান আতিক এর সমাপনী বক্তব্য শেষে আগত অতিথিদের আপ্যায়ন এর মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost