1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আগের মতই আইন-বিচারকে কলুষিত করা হচ্ছে - মোমিন মেহেদী - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

আগের মতই আইন-বিচারকে কলুষিত করা হচ্ছে – মোমিন মেহেদী

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২২১ বার পঠিত
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আগের মতই আইন-বিচারকে কলুষিত করা হচ্ছে। এ যেন নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠার প্রতিযোগিতা শুরু হয়েছে। ছাত্র নামধারী কিছু ক্ষমতালোভি দল গঠন করে রাজনীতিকে ধ্বংস করছে আর রাজনৈতিক কিছু দল লোভে পরে রাজনীতির নামে মানুষকে খুনাখুনি-হানাহানির দিকে ঠেলে দিচ্ছে, ছাত্র-যুব-জনতাকে দুভাবে বিভক্ত করে অর্থনৈতিক-সামাজিক ও মানবিক ক্ষতি করছে।
২৮ মে বিকেলে পুরানা পল্টনে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তির দাবিতে জাগুন স্লোগানে অনুষ্ঠিত পথসভায় উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশকে কারা রাজনৈতিক-অর্থনৈতিক আর ক্ষমতার জন্য ব্যবহার করছে, তা জনতা বুঝতে পারছে, তারা প্রয়োজনে নতুন করে আরেকটি ৫ আগস্টেও সূচনা করবে।
সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, অরবিন্দ দেবনাথ প্রমুখ। বক্তারা এসময় আরো বলেন, দয়া করে করিডর, বন্দর লিজ দেয়ার মত বড় সিদ্ধান্ত না নিয়ে এই দেশের মানুষকে শান্তি-সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সুপরিকল্পিত পদক্ষেপ নিন। যুদ্ধাপরাধী বা আন্দোলনবিরোধীদেরকে সঠিক আইনের মাধ্যমে বিচারের আওতায় আনুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost