1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
যশোর ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ - bhashatv.com
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

যশোর ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ ছয় দফা দাবিতে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টা থেকে শহরের মনিহার চৌরাস্তা মোড় এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে যশোর সহ আশপাশের জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যানজটে স্থবির হয়ে পড়ে পুরো সদর শহর।

এর আগে সকাল থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। পরে মিছিল নিয়ে মনিহার চত্বরে আসে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরিয়ে দিতে সেনাবাহিনী ও পুলিশের সদস্য ঘটনাস্থলে থাকতে দেখা গেছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁদের ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবিগুলোর মধ্যে রয়েছে-জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইন্সপেক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ নিশ্চিত করা।

দেখা গেছে, যশোরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মনিহার বাস স্ট্যান্ড। এখান থেকে দেশের সব জেলার দূরপাল্লার বাস ছাড়ে। সমগ্র মনিহার এলাকা শিক্ষার্থীরা হাতে হাত রেখে অবরোধ করে রাখায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা ধরে চলা এই অবরোধে দেশের সব জেলার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ পরিবহনে বসে থাকতে দেখে নানা ভোগান্তি লক্ষ করা গেছে যাত্রীদের। রিকশা, অটোরিকশা আটকে দেওয়ার কারণে অনেক কে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে মনিহার এলাকা অবরোধ করেছে। এতে চারটি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরে যেতে কথা বলছি বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost