1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বাউবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বৃক্ষরোপন ও শিশুদের অনুষ্ঠান - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

বাউবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বৃক্ষরোপন ও শিশুদের অনুষ্ঠান

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৫২৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৭ই মার্চ ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মারক হিসেবে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বাউবি’র শেখ রাসেল চত্বরে একটি কামিনী ফুলের চারা রোপন করেন।

এ সময় প্রো—উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো—উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বাউবি’র শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, ডিরেক্টরস কাউন্সিল, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কর্মকর্তা পরিষদ—এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষ্যে বাউবি’র ল্যাবরেটরি স্কুলের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের শিশু সন্তান এবং ল্যাবরেটরি স্কুলের শিশুদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost