মহেশখালীতে রাতের অন্ধকারে ৭জন লবণ চাষীর পলিথিন কেটে দিয়েছে দুর্বৃত্তরা: লবন চাষির মাথায় হাত!
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: কক্সবাজারের মহেশখালী উপজেলার দক্ষিণ ঝাপুয়া এলাকার ৭ জন চাষীদের লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে । গত ৬ মার্চ (সোমবার) দিবাগত রাতে কোহেলিয়া নদীর পুর্ব পাশে বুগগারজোরা ঘোনায় তাদের লবন চাষের পলিথিন কেটে দিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী লবন চাষীগণ । ভুক্তভোগী লবন চাষিগন হলো: মোঃ হামিদ , মোঃ রিদুয়ান , শাহিন আলম , মোঃ তফছির, বদ মিয়া, শুক্কুর মিয়া ও গিয়াস উদ্দিন । প্রত্যেকের ৫-৬কানি করে লবণ চাষ রয়েছে ৷ তারা সাতজনই বর্গাচাষি এবং তাদের সবার বাড়ী দক্ষিণ ঝাপুয়া এলাকায় বলে জানা যায় । লবন উৎপাদনে ভরা মৌসুমে তাদের লবন মাঠের পলিথিন কেটে দেওয়ায় হতবম্ভ হয়ে কাঁন্নায় ভেঙ্গে পড়েন ভুক্তভোগী লবন চাষীগণ ।
একাধিক পাশবর্তী চাষীদের সাথে কথা বলে জানা যায়, আরফাত চৌধুরীর বর্গাচাষীদের ১৮কানি লবণ মাঠে দুর্বিত্তরা পলিথিন কেটে দেয়, তাতে লবণ ও পলিথিন নষ্ট হয়ে যায়, ক্ষতির পরিমাণ: ১০-১৫লক্ষ টাকা হতে পারে বলে জানান প্রত্যক্ষদর্শীরা, তারা প্রশাসনের সুষ্ট তদন্ত পূর্বক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কামনা করেন ৷
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বুগগারজোরা ঘোনায় দক্ষিণ ঝাপুয়া এলাকার মোঃ আরাফাত চৌধুরীর ৭জন বর্গা চাষির ৮ একর (বিশ কানি) লবন মাঠের পলিথিন এলোপাথাড়ি ভাবে কেটে তছনছ করে দিয়েছে । এতে পলিথিন এবং লবনসহ প্রায় ৭/৮ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন জমির মালিক মোঃ আরাফাত চৌধুরী । এব্যাপার জমির মালিক ও বর্গা চাষিগন মহেশখালী উপজেলা প্রশাসন এবং মহেশখালী থানার হস্তক্ষেপ কামনা করে সুষ্ট তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবী করেছেন ।
Leave a Reply