1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বিদেশী শিক্ষক প্রতিনিধি দলের বাউবি পরিদর্শন - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

বিদেশী শিক্ষক প্রতিনিধি দলের বাউবি পরিদর্শন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৫৮৫ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
যুক্তরাজ্যের স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মোজাম্মেল হক ও আইরিন গ্রাহাম, প্রকল্প পরিচালক, সি ই আই ইউকে এবং কানাডার অন্টারিও হাম্বার কলেজের মাইক্রোসফট ট্রেইনার কারেন নায়ার আজ রবিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বাউবি’র প্রো—উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও রেজিস্টার ড. মহাঃ শফিকুল আলমের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে প্রো—উপাচার্য দেশের বৃহৎ দূরশিক্ষণ পদ্ধতির এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাকার্যক্রম সম্পর্কে তাঁদেরকে অবহিত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম ক্যাম্পাস, মিডিয়া সেন্টার, মকভিলেজ, রাসেল স্কয়ার ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। তাঁরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ভ্রমনকারীদল তাদের প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্ব প্রোগ্রাম বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost