1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা’র আয়োজনে বিজয় দিবস পালন - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা’র আয়োজনে বিজয় দিবস পালন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৭৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করেছে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা। কর্মসূচীর মধ্যে ছিলো পুষ্পস্তবর্ক অর্পণ, পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাদা ছড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত বৃহস্পতিবার সংস্থাটির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর গাজীপুরের উপ—পরিচালক এস এম আনোয়ারুল করিম। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা’র সভাপতি নাজমুল হোসাইন ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক এ.টি.এম তৌহিদুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শহিদুল্লাহ্ (হিরো)। জাতীয় পতাকা উত্তোলন করেন বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সংস্থার পতাকা উত্তোলন করেন জাতীয় পার্টির নেতা মো. জাকির হোসেন। এসময় সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost