1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
গাজীপুরের পুলিশ সুপার ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

গাজীপুরের পুলিশ সুপার ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৯০৬ বার পঠিত

জাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক :
অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্।
গতকাল মঙ্গলবার সকালে ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত সেপ্টেম্বর-২১ মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রধান করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

এ সময় গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার এবং কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এস আই (নি.) মো. সাইফুল আলম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর ও অস্ত্র/বিস্ফোরক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়ে ডিআইজি হাবিবুর রহমানের কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন।

সভায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমান সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং ১২ জেলার পুলিশ সুপারগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০টি ক্যাটাগরীর মধ্যে গাজীপুর জেলা ৪টি ক্যাটাগরীতে (পুলিশ সুপার, সার্কেল অফিসার, সাব ইন্সপেক্টর ও অস্ত্র/বিস্ফোরক উদ্ধারকারী অফিসার) শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost