জাহিদ হাসান ভূঁইয়া , বিশেষ প্রতিবেদক :
১৮ অক্টোবর শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো পালিত হয় ‘শেখ রাসেল দিবস-২০২১’। তিনি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
‘‘শেখ রাসেল দ্বীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’’ স্লোগানে সারাদেশের ন্যায় গাজীপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। গত সোমবার এ উপলক্ষে রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পন, কোরআন খানি, কেক কাটা, বৃক্ষ রোপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালন করা হয়।
গাজীপুর জেলা প্রশাসন : সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেলের স্মরণে নির্মিত ফলকে গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ভাওয়াল সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক.ম মোজ্জামেল হক এমপি বলেন, শেখ রাসেলকে হত্যা নিদারুন-বেদনাদায়ক, তাঁর হত্যকারীরা অত্যন্ত নির্মম-নিষ্ঠুর। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, শেখ রাসেল ও তাঁর পরিবারকে বর্বরোচিতভাবে হত্যার পেছনে যে শক্তি রয়েছে, তাদের জাতির সামনে তুলে ধরতে হবে। এরকম স্বাধীনতাবিরোধী-বিছিন্নতাবাদীরা মসজিদ-মসজিদে ভাংচুর ও আগুন দিতে সাহস পায়। এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, ডিডিএলজি কামরুজ্জামান, গণপূর্ত বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর এমএ বারী, শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক প্রমুখ। আলোচনা সভার পূর্বে শিশুদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক ও গাজীপুর লেডিস ক্লাবের সভাপতি ইসরাত জিনাত।
শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ, গাজীপুর : শহরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের বিশাল আয়োজন করা হয়। মানুষে মানুষে মুখরিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মো. জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আ’লীগের সহ সভাপতি জিপি আমজাদ হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোকছেদ আলম প্রমুখ।
গাজীপুর প্রেসক্লাব : জন্মদিন উপলক্ষে ক্লাব কার্যালয়ে কেক কেটে, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মো. মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও যুগান্তরের গাজীপুর প্রতিনিধি শাহ্ সামসুল হক রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মো. জাহাঙ্গীর আলম। এসময় বক্তব্য রাখেন শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক, এনটিভির প্রতিনিধি নাসির উদ্দিন, ইত্তেফাকের প্রতিনিধি মো. মুজিবুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. খাইরুল ইসলাম প্রমুখ।
গাজীপুর সিটি কর্পোরেশন : সিটি কর্পোরেশন চত্বরে শেখ রাসেলের স্মরণে নির্মিত ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র এ্যাড. মো. জাহাঙ্গীর আলম। এ উপলক্ষে সিটি কর্পোরেশনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
গাজীপুর জেলা পরিষদ : জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকছেদ আলমের নেতৃত্বে জেলা প্রশাসন চত্বরে শেখ রাসেলের স্মরণে নির্মিত ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, সহকারী প্রকৌশলী মো. মনির হোসেনসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা পুলিশ : জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ এর নেতৃত্বে পুলিশ লাইনসের সামনে শহীদদের স্মরণে চেতনায় স্বাধীনতা ফলকে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নন্দিতা মালাকারসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাসন থানা আওয়ামী লীগ : নগরীর বাসন থানা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নগরীর ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম মোল্লা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মো. আফজাল হোসেন সরকার (রিপন)। বক্তব্য রাখেন মহানগর আ’লীগের উপদেষ্টা প্রফেসর আব্দুল বারী, কাউন্সিলর আব্দুল্লাহ্ আল মামুন মন্ডল, জাবেদ আলী জবে প্রমুখ।
শিশু একাডেমী, গাজীপুর : জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে একাডেমীর উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা এমএ বারী, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারুফা আহমেদ দোলা।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মো. তাইবুর রহমান ও সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জীর নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। এসময় ডুয়েট শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগর যুবলীগ : মহানগর যুবলীগের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষ্যে ১৫ নং ওয়ার্ডের ভোগড়ায় একটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply