1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বারি’তে বিজ্ঞানীদের আয়কর রিটার্ন দাখিল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বারি’তে বিজ্ঞানীদের আয়কর রিটার্ন দাখিল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৮৪১ বার পঠিত

জাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর উদ্যোগে বিজ্ঞানীদের জন্য আয়কর রিটার্ন দাখিল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বুধবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্টিত হয়েছে। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ বারি’র বিভিন্ন পর্যায়ের ৪০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর পরিচালক ড. মুহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক। কর অঞ্চল, গাজীপুরের উপ কর কমিশনার জনাব মঞ্জুরুল হাসান মেহেদী কর্মশালায় অংশগ্রহণকারী বিজ্ঞানীদের প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী বারি’র বিজ্ঞানীদের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক সার্বিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost