1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কৃষিকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চাই : কৃষিমন্ত্রী - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

কৃষিকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চাই : কৃষিমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১০৮২ বার পঠিত

জাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠান গত রবিবার ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় A Road Map: Research Strategy of BARI for Achieving SDG-2030 and Vision 2041 (এসডিজি-২০৩০ ও ভিশন ২০৪১ অর্জনে বারি’র গবেষণা কৌশল: একটি রোডম্যাপ)’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম।

গত অর্থবছর যে সকল গবেষণা কর্মসূচি হাতে নেয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী বছরের গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার কারিগরি অধিবেশন ১১, ১২, ১৭, ১৮, ১৯ অক্টোবর ২০২১ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এই গবেষণা পর্যালোচনা তিনটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। আঞ্চলিক গবেষণা পর্যালোচনা, অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা। প্রথমে আঞ্চলিক পরে অভ্যন্তরীণ ও সবশেষে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার মাধ্যমে গত বছরের গবেষণা কার্যাবলীর বিশ্লেষণ ও পরবর্তী বছরের গবেষণা কর্মসূচি প্রণয়ন করা হয়ে থাকে যে কারণে এই কর্মশালার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন পর্যায়ের এই কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় ও আঞ্চলিক কৃষির সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সেই আলোকে গবেষণা কার্যক্রম প্রণীত হয়। আঞ্চলিক গবেষণা পর্যালোচনা অঞ্চলভিত্তিক অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ ও কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা বারি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ বর্তমানে ২১১টি ফসল নিয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বারি ১৩৪টি ফসলের ৬০২টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং ৫৯২টি উন্নত উৎপাদন প্রযুক্তিসহ মোট ১,১৯৪টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। বর্তমান কৃষিবান্ধব সরকারের শাসনামলে বারি ২০০৯-২০২১ এই সময়ে ৩০৬ টি উন্নত জাত এবং ৩৬৩ টি প্রযুক্তিসহ মোট ৬৬৯টি উন্নত প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, গম, সবজি, মসলা এবং ফল ফসলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব প্রযুক্তির উপযোগিতা যাচাই বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূিচ গ্রহণ করাই এ কর্মশালার প্রধান উদ্দেশ্য।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, সাবেক সচিব ও বিএআরসি’র প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান ড. জহুরুল করিম।

অনুষ্ঠানে সম্মানিত বিশিষ্ট বিজ্ঞানী হিসেবে উপস্থিত ছিলেন বারি’র প্রতিষ্ঠাতা পরিচালক (অব.) ও এমেরিটাস সায়েন্টিস্ট, এনএআরএস, ড. কাজী এম বদরুদ্দোজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম, সাফল্যের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা উপস্থাপন করেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান।

এর আগে কৃষিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ আগত অতিথিবৃন্দ বারি’র নবনির্মিত উদ্ভিদ রোগতত্ত্ব ও মৃত্তিকা বিজ্ঞান ল্যাব এবং বারি উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। এছাড়া কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বারি কর্তৃক প্রকাশিত মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ‘মুজিব শতবর্ষে বিএআরআই’ শীর্ষক স্মরণিকা; ‘‘Technologies Developed in the Mujib Centenary’ ’ শীর্ষক প্রযুক্তির বই এবং ‘আমের জাত ও আধুনিক উৎপাদন প্রযুক্তি’ শীর্ষক তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের এপিএ পুলের সদস্যবৃন্দ, বারি’র অবসরপ্রাপ্ত মহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডার তথা পলিসিমেকার, জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসি, কৃষি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এনজিও ও কৃষিসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী/কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা যেভাবে কাজ করে চলেছেন তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। কৃষির সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমরা সবার কাছে খাবার পৌছে দিতে চাই। দেশে পর্যাপ্ত খাবার মজুদ আছে। চালের দাম কিছুটা বেড়েছে এটা আমি অস্বীকার করবো না। কম আয় বা সীমিত আয়ের মানুষের একটু কষ্ট হচ্ছে। কিন্তু দেশে কোনো দুর্ভিক্ষ অবস্থা নাই।

তিনি বলেন, দেশে বর্তমানে দারিদ্র্যের হার ২০% যা আমরা ২০৩০ সালের মধ্যে ১৩-১৪% এ নিয়ে আসতে চাই এবং অতি দরিদ্র্যের হার ২০২৩ সালের মধ্যে ১০% এর নিচে নিয়ে আসতে চাই। দেশে মানুষের খাদ্যাভাস পরিবর্তন হচ্ছে। তবে এর জন্য মানুষের আয় বৃদ্ধি করতে হবে। আমরা আমাদের মাথাপিছু আয় ৫০০০ ডলার করতে চাই। কারণ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে আমাদের মাথাপিছু আয় বাড়াতে হবে। কৃষি ক্ষেত্র আমাদের অর্থনীতির একটা বড় দিক। তাই কৃষিক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাবার দিতে চাই। তাই সেটি করতে আমরা কৃষিকে আধুনিকায়ন করতে চাই, কৃষিকে যান্ত্রিকীকরণে নিয়ে যেতে চাই। কৃষির বাণিজ্যিকীকরণের মাধ্যমে কৃষককের জন্য কৃষিকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চাই।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, আমরা গাজীপুরের মানুষ নিজেদের ভাগ্যমান মনে করি কারণ এখানে বারি ও ব্রি’র মতো প্রতিষ্ঠান রয়েছে। এখানকার বিজ্ঞানীরা ইতোমধ্যে তাদের কাজের মাধ্যমে দেশে ও বিদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তারা ফসলের বিভিন্ন উচ্চফলনশীল জাত আবিস্কারের পাশাপাশি বিভিন্ন আধুনিক প্রযুক্তি আবিস্কার করছেন। আজ কৃষিতে যেখানে শ্রমিকের অভাব, সেখানে তারা বিভিন্ন আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে তারা সে সঙ্কটের সমাধানে কার্যকর ভূমিকা পালন করে চলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost