জাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক :
গাজীপুরে নিজের সন্তানের স্ত্রীকে (পুত্রবধূ) ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (২ অক্টোবর) অভিযুক্ত জহির মিয়াকে গ্রেফতার করে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ।
জানা যায়, পেশায় কাঠমিস্ত্রি মো. জহির মিয়া (৫৫) জামালপুরের ইসলামপুর উপজেলার জিগাতলা গ্রামের সিদ্দিকের সন্তান। তিনি সপরিবারে গাজীপুর নগরীর পূর্ব দেশীপাড়ার নজরুল হাফিজ উদ্দিনের বাড়িতে রায়েত থাকতেন। চলতি বছরের ১২ই মার্চ জহিরের একমাত্র পুত্র রুবেল ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক তরুণীকে (১৮) কে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাবা-মার সাথে একই বাসায় থাকতেন এবং রুবেল রাজমিস্ত্রির কাজ করতেন।
এলাকাবাসী জানান, বাবা ও ছেলের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিলো। তারা উভয়েই প্রায় সময় একসাথে মাছ শিকার করতেন। ঘটনাটি একেবারেই অপ্রত্যাশিত বলে জানান এলাকাবাসী।
পুলিশ সূত্র জানায়, গত ২১ সেপ্টেম্বর স্ত্রীকে বাসায় রেখে কাজের সন্ধানে বাইরে যান গেলে লোকজনের অনুপস্থিতিতে জহির তার পুত্রবধূকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিম বিষয়টি ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হান্নান মিয়া হান্নুকে জানায়। পরে কাউন্সিলর বিষয়টি ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদকে সাথে নিয়ে ১লা অক্টোবর (শুক্রবার) ওই এলাকায় একটি বিচারের ব্যবস্থা করেন। বিচারের বিষয়টি আইনগতভাবে সমাধানের জন্য জহির মিয়াকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর মেট্রো থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম বলেন, ১লা অক্টোবর (শুক্রবার) ধর্ষণের শিকার গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে ২রা অক্টোবর (শনিবার) গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply