1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৯৫০ বার পঠিত

জাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক :
গাজীপুর মহানগরীর ভূরুলিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারী (৩০) এর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে তিতাস সংলগ্ন ভূরুলিয়া রেলগেটের পশ্চিমে ব্রিজে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ১১.৪০ মিনিটে ডিবিবিএল গামেন্টর্সের উত্তর পাশের ব্রিজ অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কা লেগে এক মহিলা নিচে খালের পানিতে পড়ে যায়। পানিতে পরে ডুবে যায় ঐ মহিলার লাশ। ট্রেনের ড্রাইভার জয়দেবপুর স্টেশন মাস্টারকে বিষয়টি জানালে স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে জানায়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজে না পাওয়ায় জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তা চায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে পানি থেকে লাশটি উদ্ধার করে।

এলাকাবাসীর জানান, মহিলা বেশ ভূষা অনেকটা পাগলের মতো ছিলো। ট্রেন যাওয়ার আগে মহিলাটি রেললাইন দিয়ে হাঁটা চলা করছিলো।

জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার মো. তাশারফ হোসেন বলেন, রেলওয়ে পুলিশ আমারকে বিষয়টি জানালে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। আমার নেতৃত্বে ফায়ার ফাইটার বাদল এবং আলামিন পানির নিচ থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জয়দেবপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উপ-পরিদর্শক মো. শহীদুল্লাহ্ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করেছি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost