1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গাজীপুরে ২ গৃহহীন পরিবারকে ঘর উপহার - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গাজীপুরে ২ গৃহহীন পরিবারকে ঘর উপহার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৩২ বার পঠিত

জাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গাজীপুরে ২ গৃহহীন পরিবারকে ঘর উপহার দেয়া হয়েছে। আশ্রয়ণ কর্মসূচির অধীনে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের ব্যক্তিগত উদ্যোগে এই বসত ঘর উপহার দেয়া হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার দুপুরে ভার্চুয়ালি আশ্রয়ণ কর্মসূচির আওতায় ঘর বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

উদ্বোধন ও আলোচনা সভা শেষে গাজীপুর মহানগরীর ১৯ নং ওয়ার্ডের নাগা এলাকার মৃত হাইছা মাতবরের পুত্র বৃদ্ধা মো. ঈমান উদ্দিনের হাতে ঘরের চাবি তুলে দেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আব্দুল হালিম মন্ডল, আতিকুর রহমান খান রাহাত, বাদল হোসেন, এবিএম কাশেম মন্ডল, সাখাওয়াত হোসেন, আফজাল হোসেন সরকার পাপেল, মোবারক হোসেন, হারুন-অর-রশিদ, হানিফ তালুকদার, রবি, আনোয়ার পারভেজ, আলী হোসেন সুমন প্রমুখ।

এদিকে নগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের বাসিন্ধা শ্রী প্রেম কুমারের হাতে ঘরের চাবি তুলে দেয়া হয়। এসময় কামরুল আহসান সরকার রাসেলের পক্ষে পূবাইল থানা যুবলীগ নেতা শেখ আব্দুল হালিম, এইচএম মামুন, আশরাফুল আলম প্রমুখ।

প্রধানমন্ত্রীর জন্মদিনে ঘর পেয়ে মো. ঈমান উদ্দিন বলেন, এক ছেলেকে নিয়ে আদিকালের মাটির ঘরে থাকতাম, বৃষ্টিতে ভাঙ্গা টিনের ভেতর থেকে পানি এসে ভিজেছি, রোদে পুড়েছি। দুই রুমের টিনশেড বিল্ডিংয়ের ঘর পাওয়ায় আজ থেকে মনে হচ্ছে শান্তিতে ঘুমাতে পারবো। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের এ মহান নেতা রাসেল সরকারের জন্য দোয়া করি।

শ্রী প্রেম কুমার জানান, জীবনে খুব কষ্ট করেছি। কামরুল আহসান সরকার রাসেল ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ্ রাসেল সরকার ভাইয়ের মনের আশা পূরণ করুক।

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে নগরীর ২ ওয়ার্ডে দুটি বাড়ীর চাবি হস্তান্তর করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost