1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মোশতাকের পিছনে জিয়া না থাকলে বঙ্গবন্ধুকে হত্যা সম্ভব হতো না : গাজীপুরে শাজাহান খান - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

মোশতাকের পিছনে জিয়া না থাকলে বঙ্গবন্ধুকে হত্যা সম্ভব হতো না : গাজীপুরে শাজাহান খান

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১১২৬ বার পঠিত

জাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক :
খন্দকার মোশতাকের পিছনে জিয়াউর রহমানের শক্তি না থাকলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে হত্যা করা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে পরাজিত জাতীয় ও আন্তর্জাতিক শক্তিরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর দর্শনকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আদর্শকে কখনো হত্যা করা যায় না।

আজ সোমবার গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদ গাজীপুর শিল্পাঞ্চল কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। গাজীপুর মহানগরীর ১৮নং ওয়ার্ডের সাগর সৈকত কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের গাজীপুর শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক লাভলী ইয়াসমীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মো. জাহাঙ্গীর আলম, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল হোসাইন, শ্রমিক নেতা লিমা ফেরদৌসী, শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহার, আব্দুল মজিদ বিএসসি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য শামসুল হক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost