1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
২১ আগস্ট গ্রেনেড হামলা: শহীদদের স্মরণে গাজীপুরে আলোচনা ও দোয়া মাহফিল - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলা: শহীদদের স্মরণে গাজীপুরে আলোচনা ও দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১০৪৫ বার পঠিত

জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি :
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরণে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ নগরীর ১৪নং ওয়ার্ড, ৩১নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে আলাদাভাবে এ দিবসটির কর্মসূচি পালন করে।

এ উপলক্ষ্যে মহানগর আওয়ামী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ্ খান সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, মহানগর আ’লীগের নির্বাহী সদস্য এ্যাড. শফিকুল ইসলাম বাবুল, মহানগর আ’লীগের সহ সভাপতি এ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, আফজাল হোসেন সরকার রিপন, আমজাদ হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, এস এম মোকছেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, এ্যাড. মনির হোসেন প্রমুখ।

এদিকে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি উপলক্ষে ক্লাবে এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মো. মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও যুগান্তরের গাজীপুর প্রতিনিধি শাহ্ সামসুল হক রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ্ খান, সহ সভাপতি এ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক, সাংবাদিক মুজিবুর রহমান, খাইরুল ইসলাম, আলমগীর হোসেন, পলাশ মল্লিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost