1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
গাজীপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের উদ্যোগে শোক দিবস পালন - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

গাজীপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের উদ্যোগে শোক দিবস পালন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১০৬০ বার পঠিত

জাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক :
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার গাজীপুর মহানগর শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে এ উপলক্ষে সংগঠনটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯ শে মার্চ সশস্ত্র আন্দোলনের নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার গাজীপুর মহানগরের সভাপতি মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকছেদ আলম।

সংগঠনটির গাজীপুর মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. সুলতান মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ গাজীপুর মহানগরের সভাপতি মোছা. শেলিনা ইউনুছ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মহানগর আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, আ’লীগ নেতা আবুল হোসেন, সিদ্দিকুর রহমান, সংগঠনটির ঢাকা জেলা কমিটির সহ সভাপতি আব্দুল মান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অনিক সরকার, বিকাশ সরকার, সাবেক মেম্বার আতাউর রহমান, শ্রমিক নেতা কবির আহমেদ মন্ডল, সংগঠনটির নেতা শাহজাহান খন্দকার, রাসেল গাজী, আলম হোসেন, সাদিয়া ইসলাম মনি, আব্দুল মালেক, উসমান প্রমুখ।

এসময় বঙ্গবন্ধু ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন বাইতুর রহিম জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মো. শহীদুল্লাহ্। দোয়া মাহফিল শেষে অসহায়, ছিন্নমূলসহ উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost