1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে খুনীদের মুখোশ উন্মোচিত করতে কমিশন গঠনের আহ্বান আজমত উল্লাহ খানের - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে খুনীদের মুখোশ উন্মোচিত করতে কমিশন গঠনের আহ্বান আজমত উল্লাহ খানের

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৯৬৭ বার পঠিত

জাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক :
বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের খুনীদের মুখোশ উন্মোচিত করতে কমিশন গঠনের আহ্বান জানিয়ে আজমত উল্লাহ খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনের শক্তি ও রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে যারা হত্যাকান্ডটি তাদের মুখোশ উন্মোচনের জন্য কমিশন গঠনের জন্য আমি সরকারের নিকট আহ্বান জানাই। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে জিয়াউর রহমান জড়িত রয়েছে বলে বিএনপি’র একাধিক নেতার ভাষ্যে উঠে আসে।
বক্তব্যে তিনি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পেছনের কারণ হিসেবে ফারুকরা যেটা উল্লেখ করে সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাজানো। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের লেখা বইয়ের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত ছিলেন। আরেকটি বইয়ের রেফারেন্স দিয়ে তিনি আরো বলেন, লে. কর্ণেল আব্দুল হামিদ উল্লেখ করেছেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সকাল ৯টায় মেজর ডালিম আর্মি হেডকোয়ার্টার থেকে বের হয়ে আসলে মেজর জিয়া সহাস্যে ডালিমকে বলেন তুমি আমার গাড়িতে আসো। ১৫ই আগস্ট সকালে ড. সাফাত জামিল মেজর জিয়াকে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এ সংবাদ জানালে জিয়া বলেন, প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে তাতে কী? ভাইস প্রেসিডেন্ট তো আছে। আমাদেরকে শাসনতন্ত্র রক্ষা করতে হবে। খন্দকার মোশতাক কোন ভোটে প্রেসিডেন্ট হলেন, মেজর জিয়া এ প্রশ্নে শাসনতন্ত্র কতটুকু রক্ষা করেছেন এ প্রশ্ন রাখেন আজমত উল্লাহ খান। সভাপতির বক্তব্যে আজমত উল্লাহ খান আরো বলেছেন, এসব সাক্ষ্য দ্বারা প্রমাণ হয় বঙ্গবন্ধু হত্যার পেছনে জিয়াউর রহমানের হাত রয়েছে। অপসংস্কৃতির রাজনীতি চালু করেছিল জিয়াউর রহমান। জিয়া তার আমলে ২১টি সেনা অভ্যুত্থান ঘটিয়েছিল। ১৯৭২-৭৫ শাসনকালে একটি জামাত-শিবিরের কর্মী হত্যা করা হয়েছে প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি মাঠ ছেড়ে দেবো। পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে তারা ১৫ই আগস্ট ঘটিয়েছিল। এজন্য বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের শক্তিকে জনগণের সামনে উন্মোচিত করতে কমিশন গঠনের আহ্বান জানাই।

গত রোববার (১৫ আগস্ট) সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর মহানগর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আজমত উল্লাহ খান এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহ সভাপতি এ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, জিপি আমজাদ হোসেন বাবুল, আব্দুর রউফ নয়ন, সদস্য আব্দুল হাদী শামীম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, কাজী ইলিয়াছ হোসেন, দপ্তর সম্পাদক মনির হোসেন, সহ দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খালিদ হোসেন, মহানগর মহিলালীগ নেত্রী শেলিনা ইউনুছ, যুবলীগ নেতা হিরা সরকার প্রমুখ।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, পরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু ও শহীদ পরিবারের প্রতি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের স্ত্রী ও করোনা আক্রান্ত গাসিক মেয়রের জন্য বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost