জাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি :
সারাদেশের ন্যায় গাজীপুরেও ‘মুজিববর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রত্যয়ে বাংলাদেশ পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইড কনফারেন্স রুম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশের ইন্সপেক্টর অব জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি জিশান মির্জা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
গাজীপুর মেট্রো সদর থানা থানায় সামাজিক বনায়ণ কর্মসূচীর আওতায় আজ ফলজ বৃক্ষ রোপন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম (সেবা)। এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকতুল্লাহ খান বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) তানভীর মমতাজ, উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মিজানুর রহমান, উপ-পুলিশ কমিশনার অপরাধ (লজিস্টিক এন্ড ট্রান্সপোর্ট) ফারজানা ইসলাম প্রমুখ।
Leave a Reply