1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
গাজীপুরে চাচাতো ভাইয়ের জমি দখল চেষ্ঠার অভিযোগ স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

গাজীপুরে চাচাতো ভাইয়ের জমি দখল চেষ্ঠার অভিযোগ স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৫০১ বার পঠিত

স্টাফ রিপোর্টার :
গাজীপুরের কালিয়াকৈরে চাচাতো ভাই-বোনদের জমি দখল চেষ্ঠা, রাস্তা বন্ধ করে দেয়া, গাছ কর্তন ও মারপিটসহ নির্যাতনের অভিযোগ উঠেছে তাদের চাচাতো ভাই ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এ বিষয়ে গত ১৬ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত চাচাতো ভাই রুহুল আমিন (৩২)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল বে-আইনিভাবে কালিয়াকৈরের বেগমপুর এলাকার মো. সামসুদ্দিনের পুত্র মো. রহুল আমিন (৩২) এর বাড়ীর দক্ষিণ পশ্চিমে অবস্থিত রুহুলের ভোগ-দখলীয় সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে গাছপালা কাটতে শুরু করে বিবাদী মৃত কলিম উদ্দিনের পুত্র মো. রফিজ উদ্দিন (৭৫), রফিজের পুত্র আফাজ উদ্দিন (৫০), ইউপি সদস্য রাহাজ উদ্দিন (৪৫), রনি (৪০), আফাজ উদ্দিনের পুত্র সাব্বির (২৮), শিহাব (২২), রাহাজের পুত্র রাকিব (২৩)। রুহুল ঘটনা জানতে পেরে তৎক্ষনাৎ জমিতে গিয়ে গাছ কাটতে বাধা প্রদান করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে রুহুলকে এলোপাতাড়ি মারধর করতে শুরু করে, রুহুলের চিৎকারে তার স্ত্রী রাবেয়া বসরি এগিয়ে আসলে তাঁকেও এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে বিবাদী আফাজ উদ্দিন রাবেয়া বসরিকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্ঠা করে এবং গলায় থাকা ২৫ হাজার টাকা মূল্যের চেইন ছিনিয়ে নেয়। মারামারির খবর পেয়ে রুহুলের বৃদ্ধ মা রাবেয়া খাতুন (৬০) এগিয়ে আসলে তাকেও মারধর করে এবং বিবাদী ইউপি সদস্য রাহাজ চৌধুরী তাকেও বুকে ঘুসি মেরে মারাত্মক আহত করে। পরে তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়। রুহুলরা প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করেন। পরে এলাকাবাসী বিষয়টি সমাধানের নিমিত্তে স্থানীয়ভাবে মিমাংসা করে দেন।

কিন্তু মিমাংসা করে দেয়ার পরও বিবাদীরা সম্পত্তি দখলের উদ্দেশ্যে জমিতে অনধিকার প্রবেশ করে এবং রুহুল-মাজেদাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়ে নানাভাবে নির্যাতন করতে থাকে।

রুহুল আমিন ভাষা টিভির এ প্রতিবেদককে জানান, এ জমি নিয়ে গতবছর আমার পিতা সামসুদ্দিন (৬৮) বাদী হয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ‘ক’ অঞ্চলে মোকাদ্দমা দায়ের করেন এবং ফৌ: কা: বি: ১৪৫ ধারা মোতাবেক শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে জমিতে উভয় পক্ষকে প্রবেশ না করার জন্য নির্দেশানা প্রদান করা হয় আদালতের মাধ্যমে বিবাদীগণকে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়। কিন্তু বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশ করে। আমি আমার পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চাই এবং আমাদের উপর করা নির্যাতনের বিচার চাই।

বাদীর বড়বোন মাজেদা বেগম বলেন, স্থানীয়ভাবে সাবেক মেম্বার, মহিলা মেম্বার-মেম্বারপ্রার্থীসহ কালিয়াকৈরে থানায় অভিযোগ দায়ের করলেও এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেয়ায় আমরা বঞ্চিত হচ্ছি। সমাজ ও রাষ্ট্রের কাছে দাবি জানাই, আমরা যেন সঠিক ও ন্যায় বিচার পাই। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost