1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
গাজীপুর মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

গাজীপুর মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৯২০ বার পঠিত

জাহিদ হাসান ভূঁইয়া
বিশেষ প্রতিবেদক
গাজীপুর মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নগরীর কেন্দ্রীয় মসজিদ রোডস্থ চায়না প্লেসে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
দোয়া মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত, বিরোধী দলীয় নেত্রী বেগন রওশন এরশাদের রোগমুক্তি ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা ও স্বাস্থ্য সচিব, গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক এম এম নিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব মো. মোশারফ হোসেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন গাজীপুর সদর মেট্রো থানা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আমিন আলী সরকার।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এ্যাড. মো. মনোয়ার হোসেন, মো. সাইদুর রহমান শাহিন, মো. জাকির হোসেন, শ্রী পবন চন্দ্র ঘোষ, মো. হারুনুর রশিদ, হাসান সারোয়ার সুজন জাতীয় পার্টির নেতা এ্যাড. আবু তালেব মানিক, এ্যাড. কাজী মো. রফিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম সরকার, মো. আমান উল্লাহ আমান, আশরাফুল ইসলাম আলম, সালেহ আহম্মেদ, মো. আজিজ আহম্মেদ সরকার, মো. আমজাদ সরকার, মো. নাসির উদ্দিন তালুকদার, সালাম মোল্লা, মো. রমিজ উদ্দিন, আকরাম হোসেন, ওমর ফারুক, মো. মহিউদ্দিন সরকার, সেলিম পাঠান, ইয়াজ উদ্দিন সরকার, নুরু, রোকসানা সুলতানা, পারভিন সুলতানা, আসাদুজ্জামান রতন, জাহাঙ্গীর, শান্ত বাঙাল প্রমুখ। দোয়া পরিচালনা করেন জাতীয় পার্টির নেতা হানিফ মাস্টার।
এ অনুষ্ঠানে গাজীপুর সদর মেট্রো থানা জাতীয় পার্টির নবগঠিত কমিটির সদস্যরা গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সদস সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost