জাহিদ হাসান ভূঁইয়া
বিশেষ প্রতিবেদক :
শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র শাহাদাৎ বার্ষিকী ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৭ মে) গাজীপুর মহানগরীর রাজবাড়ী মাঠ প্রাঙ্গণে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম আলমগীর হোসেন, সদস্য মো. আমান উদ্দিন সরকার, কাইয়ূম সরকার, ইকবাল হোসেন মাস্টার, আফজাল হোসেন সরকার পাভেল, রাহাত খান, হারুনুর রশিদ, সোবহানুর রহমান সোবহান, হানিফ তালুকদার প্রমুখ।
Leave a Reply