বিশেষ প্রতিবেদক :
টঙ্গী পূর্ব থানা শাখা জাতীয় যুবসংহতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জাতীয় যুবসংহতি গাজীপুর মহানগরের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শ্রী পবন চন্দ্র ঘোষ। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় যুবসংহতি গাজীপুর মহানগরের সভাপতি ও জাপার কেন্দ্রীয় সদস্য মো. জাকির হোসেন।
টঙ্গী পূর্ব থানা জাতীয় যুবসংহতির সিনিয়র সহ সভাপতি মো. মোসলেম মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুবসংহতির গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মো. দুলাল মৃধা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. আলমগীর রেজা, হাসান সারোয়ার সুজন, মো. আশরাফুল ইসলাম আলম, মো. ওমর ফারুক, মো. আমান উল্লাহ আমান, মো. আমিন আলী সরকার, মো. ইয়াজ উদ্দিন সরকার, মো. জাহাঙ্গীর, মো. ইব্রাহিম খান, মো. সবুজ সিকদার, আসাদুজ্জামান রতন, মো. গমিরুল ইসলাম বদরুল, মো. সেলিম, মো. ইয়াছিন, মো. সেন্টু মিয়া, মো. সোহাগ, মো. আজিজ, প্রমুখ।
সম্মেলনে মো. সালাউদ্দিনকে টঙ্গী পূর্ব থানা জাতীয় যুবসংহতির সভাপতি ও মো. ছালাম মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply