1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
গাজীপুরে আনসার ও ভিডিপি এর উদ্যোগে বৃক্ষরোপন - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

গাজীপুরে আনসার ও ভিডিপি এর উদ্যোগে বৃক্ষরোপন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১০৩৭ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।

গত মঙ্গলবার সকালে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুর জেলা কমাড্যান্ট মো. আশরাফুল ও সহকারী জেলা কমাড্যান্ট তহিদুল ইসলামের নির্দেশে আনসার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) সাবিনা ইয়াছমিন।

এসময় ২৬১ গ্রামে ২টি করে মোট ৫২২টি চারাগাছ রোপন করা হয়। চারাগাছ গুলো হলো- আমড়া, মেহগনি, সেগুন, পেয়ারা, নিম, লেবু, আকাশী, কাঁঠাল।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কোম্পানী কমান্ডার মো. ঈমান উদ্দিন, আনসার ও ভিডিপি সদস্য মো. মজিবুর রহমান খান, নাছিমা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost