1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভালুকায় বসতবাড়িতে হামলা, আহত ৩ - bhashatv.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

ভালুকায় বসতবাড়িতে হামলা, আহত ৩

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১ বার পঠিত

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় পূর্ব বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলার ঘটান ঘটেছে। হামলায় এক বৃদ্ধাসহ ৩ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার হাবিরবাড়ির সিডষ্টোর উত্তর বাজার এলাকায়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার হাবিরবাড়ির সিডষ্টোর উত্তর বাজার এলাকার মৃত রমজান আলী ফকিরের বাড়িতে একদল লোক দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় মৃত রমজান আলীর স্ত্রী মোছাঃ সকিনা খাতুন (৬১) ছেলে আরিফুল ইসলাম (২২) ও শরিফুল ইসলামকে (৪০) রক্তাক্ত আহত করা হয়। আহতদের ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কামরুল ইসলাম বাদি হয়ে আবুল বাশার, শাহাদাত হোসেন, আক্তার হোসেন, মহি উদ্দিন, নোমান আকন্দ ও শফিক আকন্দের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশি পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost