1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আগামী ৭ কার্যদিবসের মধ্যে মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ - bhashatv.com
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন

আগামী ৭ কার্যদিবসের মধ্যে মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

গত এক বছরে দেশের ক্রীড়াঙ্গনের সাফল্য, ব্যর্থতা ও বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করতে প্রতিটি ফেডারেশনকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে একটি বিস্তারিত মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফেডারেশনগুলোও নির্ধারিত সময়ের মধ্যে এই প্রতিবেদন পেশ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ক্রীড়া বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত ‘ক্রীড়া পরিকল্পনা বাস্তবায়ন ও উন্নয়ন’ বিষয়ক এক পরামর্শমূলক সভায় এ নির্দেশ দেন আমিনুল। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানিয়েছেন তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দলমত নির্বিশেষে সকলকে এক করার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো খেলাধুলা। আমরা একটি ক্রীড়াবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে ক্রীড়া ফেডারেশনগুলোকে স্বাবলম্বী ও স্বচ্ছল করতে চাই। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

সভায় নিষ্ক্রিয় ফেডারেশনগুলোর সমস্যা চিহ্নিত করা এবং সমজাতীয় ফেডারেশনগুলোকে একীভূত করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া, ক্রীড়া সামগ্রীর ওপর ট্যাক্স কমানো এবং বিদ্যমান তফসিলভুক্ত ব্যাংকগুলোর সিএসআর ফান্ডকে খেলাধুলায় বিনিয়োগ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রতিটি ক্রীড়া ফেডারেশনকে তাদের জাতীয় খেলোয়াড়দের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি পবিত্র ঈদুল ফিতরের পরপরই শুরু করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost