1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
গাজীপুরে যুবলীগের ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা - bhashatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

গাজীপুরে যুবলীগের ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৯৭৮ বার পঠিত

শাহ্ সুলতান আতিক, বিশেষ প্রতিবেদক :
করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা দিচ্ছে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ। আজ রোববার দুপুরে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকারের উদ্যোগে নগরীর চান্দনা উচ্চবিদ্যালয় মাঠে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

যুবলীগ নেতা হিরা সরকার জানান, হটলাইনের (০১৭১৩-৮৩০১৩০) মাধ্যমে করোনা রোগীদের বাসায় গিয়ে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা তাৎক্ষণিক পৌঁছে দেওয়া হবে। মহানগরের আটটি থানায় এবং ৫৭টি ওয়ার্ডে ১০০টি অক্সিজেন সিলিন্ডার মজুদ রাখা হয়েছে। এ ছাড়া মহানগরের ৮টি থানা এলাকার করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য ৮টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। হটলাইনে ফোন করলে তাৎক্ষণিক যুবলীগের স্বেচ্ছাসেবক কর্মীরা অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা রোগীর বাসায় পৌঁছে যাবে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্বোধন করেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকার। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আলমগীর হোসেন, রাশেদ আলম, আরিফ হোসেন, সাইমন হোসেন, সাইফুল ইসলাম ও জুয়েল সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost