স্টাফ রিপোর্টার :
করোনা আক্রান্ত রোগীকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল।
আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর ভোগড়া এলাকায় নিজ বাসভবনের সামনে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল’র সভাপতিত্বে অন্যদের মধ্যে অংশ নেন গাজীপুর মহানগর যুবলীগ নেতা মোঃ আতিকুর রহমান খান রাহাত, আফজাল হোসেন সরকার পাভেল, যুবলীগ নেতা মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ মনির হোসেন সাগর, মোঃ সোহরাব হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম রবি, মশিউর রহমান মাসুম, আক্তার সরকার, আনোয়ার পারভেজ প্রমুখ।

রাসেল বলেন, কোন অসহায় করোনা রোগী যাতে অক্সিজেনের অভাবে না পড়েন তারজন্য যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনাক্রমে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে নিজ আয়োজনে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে টিম গঠণ করে হটলাইন খোলা হয়েছে। ০১৭১৩৫৯০৩৫৯, ০১৭৫৮২৯৯৯৪৩ নম্বরে ফোন করলেই রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার দ্রুত পৌঁছে দেয়া হবে। এ জন্য কাউকে কোন খরচ দিতে হবে না। প্রামিকভাবে ২০টি সিলিন্ডার নিয়ে এ কর্মসূচী শুরু করা হলো।
একই সঙ্গে তিনি অনুষ্ঠানে কোরোনা রোগীর জন্য ভিটামিন-সি যুক্ত ফলমূল এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও প্রয়োজনীয় ওষুধও দেওয়ারও ঘোষণা দেন।
রাসেল বলেন, গতবছর করোনা শুরু হলে তার কর্মীবাহিনীর সহায়তায় তালিকা তৈরি করে তিনি মহানগরীর ৫৭টি ওয়ার্ডে কর্মহীন ও অসহায় মানুষের ঘরে ঘরে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও এলাকাবাসীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেছেন। যা এখনও অব্যাহত রয়েছে।
Leave a Reply